ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক চীনা নাগরিককে কুপিয়ে জখম ও মালামাল লুটের ঘটনায় জড়িত ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার

চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৪ সময় , আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৪ সময়

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক চীনা নাগরিককে কুপিয়ে জখম ও মালামাল লুটের ঘটনায় জড়িত ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। একই অভিযানে লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার রাতে রাজেন্দ্রপুর আন্ডারপাস সংলগ্ন একটি সুয়ারেজ লাইন নির্মাণ প্রকল্পে এই হামলার ঘটনা ঘটে। পরে রাজধানীর কদমতলী এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।


আহত চীনা নাগরিকের নাম ওয়েন জিনহুয়া (৫৫)। পুলিশ সূত্রে জানা যায়, ৮-১০ জনের একটি সশস্ত্র দল প্রকল্প এলাকায় ঢুকে প্রথমে নিরাপত্তারক্ষীকে হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা তার কক্ষে প্রবেশ করে লুটপাট চালায়। তিনি বাধা দিলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে। পরে তারা একটি মূল্যবান ঘড়ি, দুটি আইফোন এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।


ঘটনার পর বাংলাদেশ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে এবং মামলা দায়ের করে। র‍্যাব-১০ জানিয়েছে, গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাই হওয়া আইফোন, ঘড়িসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯