চীন সরকারের বিশেষ আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বুধবার (১৫ এপ্রিল)

চীন সরকারের আমন্ত্রণে বেইজিংয়ে গেল বিএনপির প্রতিনিধি দল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৮ সময় , আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৮ সময়

চীন সরকারের বিশেষ আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বুধবার (১৫ এপ্রিল) রাত ১১টা ২০ মিনিটে চায়না নর্দান এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। সফরের বিষয়টি নিশ্চিত করেছেন শায়রুল কবির খান। তিনি জানান, ১৯ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ।


প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা, যাদের মধ্যে আছেন আলতাব হোসেন চৌধুরী, নাজমুল হক নান্নু, এস এম আসাদুজ্জামান রিপন এবং কণ্ঠশিল্পী বেবী নাজনীনসহ আরও অনেকে।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই চীন সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও রাজনৈতিক যোগাযোগ আরও জোরদার করতে ভূমিকা রাখতে পারে। বেইজিংয়ে চীনা সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সফরের বিস্তারিত কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯