ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক সমঝোতার ইঙ্গিত মিলতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। মার্কিন

ট্রাম্পের সমঝোতার ইঙ্গিতে তেলের দামে পতন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১১ সময় , আপডেট সময় : ১৮ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১১ সময়

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক সমঝোতার ইঙ্গিত মিলতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। মার্কিন প্রেসিডেন্টের ইতিবাচক বার্তার পর বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হলে বাজারে এ ধস নামে। শুক্রবার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ পর্যন্ত কমে যায়। বিশেষজ্ঞদের মতে, দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি বা চুক্তির সম্ভাবনা ঘিরে বিনিয়োগকারীরা এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।


বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা প্রশমনের সম্ভাবনা এবং যুদ্ধবিরতি সম্প্রসারণ নিয়ে নতুন তথ্যের অপেক্ষায় ছিলেন বাজার সংশ্লিষ্টরা। এই অনিশ্চয়তার মধ্যেই তেলের দাম নিম্নমুখী হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়, নর্থ সি ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৪২ ডলারে নেমে আসে। একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৯৫ ডলারে দাঁড়ায়।


উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল দুই পক্ষ ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। বর্তমানে তুরস্কের আন্তালিয়া কূটনীতি ফোরামে বিশ্বনেতারা সংকট নিরসনের পথ খুঁজছেন। বিশ্লেষকদের মতে, চলমান এই কূটনৈতিক অগ্রগতির ইতিবাচক প্রভাবই বিশ্ব তেলবাজারে পড়েছে।


সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯