জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর নামে সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ ভুয়া পেজ ও গ্রুপ খুলে অপপ্রচার চালানো

ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক গ্রুপ, সতর্কতার আহ্বান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:২৫ সময় , আপডেট সময় : ১৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:২৫ সময়

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর নামে সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ ভুয়া পেজ ও গ্রুপ খুলে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ব্যারিস্টার কায়সার কামাল ফ্যান’ নামের একটি গ্রুপসহ কয়েকটি পেজ ও গ্রুপ থেকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে। এসবের সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো সম্পৃক্ততা নেই বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।


আরও জানানো হয়, ডেপুটি স্পিকার নিজে এ ধরনের কোনো পেজ বা গ্রুপ পরিচালনা করেন না এবং এসব কার্যক্রম সম্পর্কে তিনি অবগত নন। তিনি কেবল তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজ ব্যবহার করেন। তার নামে পরিচালিত অন্য যেকোনো পেজ বা গ্রুপকে প্রতারণামূলক ও বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।


সাধারণ জনগণকে এসব ভুয়া পেজ বা গ্রুপের পোস্টে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, এসব প্ল্যাটফর্মে যুক্ত হওয়া কিংবা কোনো তথ্য শেয়ার করা থেকেও বিরত থাকতে হবে। এছাড়া কেউ ইচ্ছাকৃতভাবে এ ধরনের অপপ্রচারে জড়িত থাকলে তার দায়ভার সংশ্লিষ্টদেরই বহন করতে হবে বলে সতর্ক করা হয়েছে। ইতোমধ্যে এসব প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯