কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে একদিনে ৩৪ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। শনিবার (১৮ এপ্রিল) পৃথক

তিন দেশ থেকে একদিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৯ সময় , আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৯ সময়

কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে একদিনে ৩৪ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। শনিবার (১৮ এপ্রিল) পৃথক ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব প্রবাসীর মৃত্যু স্বাভাবিক কারণে হলেও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।


তথ্য অনুযায়ী, কুয়েত থেকেই সবচেয়ে বেশি মরদেহ এসেছে। কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে একসঙ্গে ৩০ জন প্রবাসীর মরদেহ দেশে আনা হয়। এছাড়া লিবিয়া ও মালয়েশিয়া থেকে পৃথক ফ্লাইটে আরও চারটি মরদেহ (দুটি করে) ঢাকায় পৌঁছায়। মন্ত্রণালয় জানায়, মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের সময় সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে দাফনসহ অন্যান্য খরচ বাবদ ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।


এছাড়া, নিহত প্রবাসীদের পরিবার যদি অন্য কোনো আর্থিক সুবিধা বা বীমার জন্য যোগ্য হয়, তবে তা দ্রুত প্রদান করা হবে বলেও জানানো হয়েছে। মরদেহ গ্রহণের সময় বিমানবন্দরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯