আন্তর্জাতিক জলসীমায় ইরানের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজে তল্লাশি চালানো এবং সেগুলো জব্দের প্রস্তুতি

আন্তর্জাতিক জলসীমায় ইরানের জাহাজ জব্দের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৫ সময় , আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৫ সময়

আন্তর্জাতিক জলসীমায় ইরানের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজে তল্লাশি চালানো এবং সেগুলো জব্দের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শনিবার (১৮ এপ্রিল) মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয় হরমুজ প্রণালি দিয়ে। এই গুরুত্বপূর্ণ জলপথ ঘিরে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের এমন প্রস্তুতির খবর সামনে এলো।


এর আগে ইরান জানায়, তারা হরমুজ প্রণালি চলাচলের জন্য উন্মুক্ত রেখেছে। তবে নিজেদের বন্দরে মার্কিন অবরোধ অব্যাহত থাকায় পরবর্তীতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। প্রতিবেদনে আরও বলা হয়, গত সপ্তাহে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ জোরদার করে।


এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯