ইরানকে উদ্দেশ্য করে যুক্তরাষ্ট্র নতুন কিছু প্রস্তাব পাঠিয়েছে। বর্তমানে সেই প্রস্তাবগুলো পর্যালোচনা করছে তেহরান। তবে ইরান স্পষ্টভাবে জানিয়েছে,

ইরানের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, পর্যালোচনা করছে তেহরান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৬ সময় , আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৬ সময়

ইরানকে উদ্দেশ্য করে যুক্তরাষ্ট্র নতুন কিছু প্রস্তাব পাঠিয়েছে। বর্তমানে সেই প্রস্তাবগুলো পর্যালোচনা করছে তেহরান। তবে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, ভবিষ্যৎ আলোচনায় তারা আর কোনো ধরনের ছাড় দেবে না। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একাধিক নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। তেহরান সেগুলো খতিয়ে দেখছে, তবে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।


বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মধ্যস্থতাকারী হিসেবে এসব প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছেন। জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ইরানের আলোচনাকারী দল কঠোর অবস্থানে থাকবে এবং দেশের স্বার্থ রক্ষায় কোনো ধরনের নমনীয়তা দেখানো হবে না। পাশাপাশি তারা নিজেদের স্বার্থ রক্ষায় সব ধরনের প্রস্তুতি বজায় রাখার কথাও জানিয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯