বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় অবস্থিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে সোমবার (২০ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে একাধিক

বগুড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ২:২০ সময় , আপডেট সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ২:২০ সময়

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় অবস্থিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে সোমবার (২০ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে একাধিক উন্নয়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকালে ঢাকা থেকে রওনা হয়ে বেলা ১০টার দিকে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। পরে জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন।


একই সফরে প্রধানমন্ত্রী বগুড়াসহ সাত জেলায় ই-বেইল বন্ড কার্যক্রমেরও উদ্বোধন করেন। পাশাপাশি বগুড়া সিটি করপোরেশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু ঘোষণা করেন তিনি। ফলক উন্মোচন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বগুড়াকে সিটি করপোরেশন করার দীর্ঘদিনের দাবি আজ পূরণ হলো। 


তিনি বলেন, “বগুড়াকে একটি মডেল টাউনে পরিণত করতে হবে। এটা সরকারের একার পক্ষে সম্ভব নয়, এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” সফর শেষে সংশ্লিষ্ট এলাকায় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


সূত্র: প্রধানমন্ত্রীর দপ্তর ও স্থানীয় প্রশাসন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯