রাজধানীর মহাখালী এলাকায় ফুটওভার ব্রিজ পার হয়ে এক যুবককে কোলে শিশুর নিথর দেহ নিয়ে হাঁটতে দেখা যাওয়ার হৃদয়বিদারক

কোলে করে শিশুর মরদেহ নিয়ে ফেরার ছবি ভাইরাল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩১ সময় , আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩১ সময়

রাজধানীর মহাখালী এলাকায় ফুটওভার ব্রিজ পার হয়ে এক যুবককে কোলে শিশুর নিথর দেহ নিয়ে হাঁটতে দেখা যাওয়ার হৃদয়বিদারক একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, শিশুটির নাম সাদমান (প্রায় ৩–৪ বছর)। সে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ছবিগুলো অনলাইনে ভাইরাল হয়, যা নিয়ে নেটিজেনদের মধ্যে শোক ও আলোচনা শুরু হয়েছে।


ছবির ক্যাপশন অনুযায়ী, কামরাঙ্গীরচর থেকে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছবিগুলোতে দেখা যায়, এক যুবক কাপড়ে মোড়ানো শিশুর মরদেহ কোলে নিয়ে যাচ্ছেন এবং হাসপাতালের সামনে কয়েকজন নারীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।


এ বিষয়ে শিশুটির পরিবার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গেছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে একজনের মৃত্যু হয়েছে এবং সন্দেহভাজন উপসর্গ নিয়ে আরও দুইজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।


১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা ২৫ হাজার ৯৩৫ জনে দাঁড়িয়েছে। নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৮০৫ জন এবং মোট মৃত্যু ৩৮ জনে পৌঁছেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো চিকিৎসা ও টিকাদান নিশ্চিত না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯