সংসদ সদস্যদের জন্য ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা এবং সরকারি প্লট গ্রহণ না করার বিষয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে সরকারি ও বিরোধী দল উভয় পক্ষই নীতিগতভাবে একমত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, উপজেলায় ইউএনও ও উপজেলা চেয়ারম্যানদের জন্য সরকারি গাড়ি থাকলেও সংসদ সদস্যদের জন্য এমন সুবিধা নেই। ফলে অনেক সময় ব্যক্তিগতভাবে ভাড়ার গাড়িতে চলাচল করতে হয়, যা জনসংযোগে সমস্যার সৃষ্টি করে। তিনি সংসদ সদস্যদের জন্য একটি সরকারি গাড়ির ব্যবস্থা করার অনুরোধ জানান।
তার বক্তব্যের পর স্পিকারের অনুমতিতে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই সংসদ সদস্যদের জন্য অতিরিক্ত সুবিধা ও বিলাসিতা না নেওয়ার বিষয়ে অনুশাসন দিয়েছেন। তিনি জানান, বিদ্যমান আইন সংশোধন করে ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা বাতিলের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি বরাদ্দ ৩০ শতাংশ কমানো এবং সরকারি কর্মকর্তাদের ঋণ সুবিধা সীমিত করার কথাও উল্লেখ করেন তিনি।
তবে সংসদ সদস্যের গাড়ি সুবিধা সংক্রান্ত প্রস্তাবটি সরকার ও বিরোধী দলের সঙ্গে আলোচনা করে বিবেচনা করা হতে পারে বলে জানান তিনি এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের কথা বলেন। এদিকে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, তরুণ সংসদ সদস্যের এমন দাবি একেবারে নাকচ না করে বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত ছিল। তিনি দ্রুত নেতিবাচক সিদ্ধান্ত না দিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পরবর্তীতে স্পিকার জানান, বিষয়টি নীতিগত পর্যায়ে পর্যা