প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) শীর্ষ পদে বড় পরিবর্তন এনেছে সরকার। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শাহীনা ফেরদৌসীকে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রথম নারী মহাপরিচালক হলেন শাহীনা ফেরদৌসী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৩ সময় , আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৩ সময়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) শীর্ষ পদে বড় পরিবর্তন এনেছে সরকার। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শাহীনা ফেরদৌসীকে অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তার প্রেষণমূলক নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। এর মাধ্যমে তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রথম নারী মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।


প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন দায়িত্ব পালনের জন্য শাহীনা ফেরদৌসীর চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এর আগে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন ছিলেন। এদিকে বর্তমান মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।


শাহীনা ফেরদৌসী চলতি বছরের ২৭ জানুয়ারি অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পান। প্রশাসনিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যুগ্ম সচিব ও উপসচিব হিসেবে কাজ এবং মাঠ প্রশাসনে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন। সরকারের এ সিদ্ধান্তে প্রাথমিক শিক্ষা প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯