জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলা এলাকায় খাবারের মান নিয়ে অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, জাকসুর

হালিমে মাছি পাওয়ায় হোটেল কর্মচারীকে বাটি ছুড়ে মারলেন জাকসু নেতা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৬ সময় , আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৬ সময়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলা এলাকায় খাবারের মান নিয়ে অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক হোসনে মোবারক হালিমে মাছি পাওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে হোটেলের এক কর্মচারীর দিকে হালিমের বাটি ছুড়ে মারেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ঘটে যাওয়া এ ঘটনার জেরে বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় শিক্ষার্থীদের একাংশ বটতলার অন্তত ২৫টি দোকান বন্ধ করে দেয়। এতে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জাকসু নেতা হোসনে মোবারক ‘হাবিব ভাইয়ের হোটেল’-এ খাবার খেতে গিয়ে হালিমে মাছি দেখতে পান। এরপর তিনি কর্মচারীদের সঙ্গে তর্কে জড়ান এবং একপর্যায়ে হালিমের বাটি ছুড়ে মারেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে কিছু শিক্ষার্থী দোকান বন্ধের দাবি জানালে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত করে।


এদিকে দোকান বন্ধ করাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিভাজন দেখা দেয়। একপক্ষ জাকসু নেতার শাস্তির দাবি জানালেও অন্যপক্ষ দোকান বন্ধকে সমাধান হিসেবে না দেখে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানায়। অভিযুক্ত হোসনে মোবারক অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি খাবারের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন, তবে কাউকে শারীরিকভাবে আঘাত করার উদ্দেশ্য ছিল না।


বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জানান, বাটি ছোড়ার অভিযোগ ও দোকান বন্ধের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সমস্যা সমাধানে আলোচনা করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯