জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ইসমত আরা (২৩) নামে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই

জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫০ সময় , আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫০ সময়

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ইসমত আরা (২৩) নামে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই তার স্বামী নুর ইসলাম আত্মগোপনে থাকায় মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার (২২ এপ্রিল) উপজেলার গুনারীতলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ইতোমধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত ইসমত আরা মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ি নামাপাড়া গ্রামের ইউনুস আলীর মেয়ে এবং সাবেক প্রবাসী নুর ইসলামের স্ত্রী।


নিহতের পরিবারের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যা নয়, বরং দীর্ঘদিনের নির্যাতনের পর পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তাদের দাবি, বিয়ের পর থেকেই স্বামী নুর ইসলাম তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, ইসমত আরা বেশ কিছুদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন এবং চিকিৎসার জন্য স্বামীর কাছে অনুরোধ করলেও তিনি গুরুত্ব দেননি। পরে সকালে ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে জানা যায়।


ঘটনার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা তার গলায় আঘাতের চিহ্ন দেখে সন্দেহ প্রকাশ করেন এবং বিষয়টি পুলিশকে জানান। মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেজাবীন রশিদ তিন্নী জানান, মৃত্যুর কারণ ফাঁসিতে ঝুলে নাকি শ্বাসরোধে হয়েছে—তা ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।


পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯