দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে চলতি মাসে তৃতীয়বারের মতো ডিজেল আমদানির প্রক্রিয়া

ভারত থেকে পাইপলাইনে আসছে আরও সাত হাজার টন ডিজেল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫২ সময় , আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫২ সময়

দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে চলতি মাসে তৃতীয়বারের মতো ডিজেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার মধ্যে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ওয়েল ডিপোর রিসিপ্ট টার্মিনালে সাত হাজার টন ডিজেল পৌঁছাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাইপলাইনের মাধ্যমে সরাসরি ভারত থেকে এই জ্বালানি আসায় উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্ন তেল সরবরাহ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।


মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন্স) কাজী রবিউল আলম জানান, সোমবার রাত ৮টা থেকে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়েছে। প্রায় ৬৫ থেকে ৭০ ঘণ্টা সময় পর এই চালান পার্বতীপুরে পৌঁছাবে। তিনি আরও জানান, আমদানিকৃত ডিজেল পরবর্তীতে পদ্মা, মেঘনা ও যমুনা—এই তিন বিপণন কোম্পানির মাধ্যমে স্থানীয় বাজারে সরবরাহ করা হবে।


চলতি এপ্রিল মাসে এ নিয়ে মোট তিন দফায় পাইপলাইনের মাধ্যমে ১৩ হাজার টন ডিজেল ইতোমধ্যে দেশে এসেছে। এর মধ্যে ১১ এপ্রিল ৮ হাজার টন এবং ১৯ এপ্রিল ৫ হাজার টন ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। মাস শেষে মোট আমদানির পরিমাণ দাঁড়াবে প্রায় ২৫ হাজার টন। এর আগে চলতি বছরের মার্চ পর্যন্ত চারটি চালানে আরও ২২ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছিল। সব মিলিয়ে চলতি বছরে পাইপলাইনের মাধ্যমে মোট আমদানি দাঁড়িয়েছে প্রায় ৩৫ হাজার টনে।


২০১৮ সালের চুক্তির আওতায় নির্মিত ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ এই ভূগর্ভস্থ পাইপলাইন ২০২৩ সালের মার্চে আনুষ্ঠানিকভাবে চালু হয়। চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছর ভারত বাংলাদেশে ডিজেল সরবরাহ করবে। বিশেষজ্ঞদের মতে, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানিতে সময় ও পরিবহন খরচ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে, যা উত্তরাঞ্চলের জ্বালানি ব্যবস্থাকে আরও স্থিতিশীল করেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯