জাতীয় সংসদের অধিবেশনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল

আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি, হান্নান মাসউদকে স্পিকার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৬ সময় , আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৬ সময়

জাতীয় সংসদের অধিবেশনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে ফ্লোর ক্রসিং প্রসঙ্গে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (২২ এপ্রিল) সংসদ চলাকালীন সময় জামায়াত জোটের এই সংসদ সদস্যকে উদ্দেশ করে স্পিকার এ সতর্কতা প্রদান করেন বলে জানা গেছে।


অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বক্তব্য শেষ করার পরপরই স্পিকার সরাসরি আবদুল হান্নান মাসউদের উদ্দেশে জানতে চান, তিনি কি সরকারি দলে যোগ দিয়েছেন কিনা। পাশাপাশি তিনি মন্তব্য করেন, এই পর্যায়ে ফ্লোর ক্রসিংয়ের কোনো অনুমতি নেই।


স্পিকারের এ আকস্মিক মন্তব্যে সংসদে উপস্থিত সদস্যদের মধ্যে কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়। সংবিধান অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজের দল ত্যাগ করে অন্য দলে যোগ দিলে বা সংসদে নিজ দলের বিপক্ষে অবস্থান নিলে তার সদস্যপদ ঝুঁকিতে পড়ে, যা ‘ফ্লোর ক্রসিং’ হিসেবে পরিচিত। তবে স্পিকার এই মন্তব্যটি কোন নির্দিষ্ট ঘটনা বা প্রেক্ষাপটে করেছেন, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কারভাবে জানা যায়নি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯