যুদ্ধবিধ্বস্ত ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি

ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৩ সময় , আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৩ সময়

যুদ্ধবিধ্বস্ত ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে এসব সহায়তা সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এসব ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ইরানে পাঠানো হচ্ছে। এর আগে মধ্যপ্রাচ্যের চলমান সংকটে আহত মানুষের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে গত ৬ এপ্রিল রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী।


সহায়তা হস্তান্তরের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ সব সময় শান্তির পক্ষে এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এই সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে আশা করা হচ্ছে।


এদিকে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি এই সহায়তার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই উদ্যোগ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং সংকটময় সময়ে ইরানের জনগণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের জনগণের প্রতি ধন্যবাদ জানান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯