চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ৮১টি ফ্লাইটে মোট ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর

সৌদি পৌঁছেছেন ৩২ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৩ সময় , আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৩ সময়

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ৮১টি ফ্লাইটে মোট ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৯ হাজার ২৪৮ জন। শনিবার (২৫ এপ্রিল) ভোররাতে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।


ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৩টি, সৌদি এয়ারলাইন্স ৩০টি এবং ফ্লাইনাস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে। এদিকে হজে গিয়ে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২২ এপ্রিল মক্কায় ৭০ বছর বয়সী মো. আবুল কাশেম মারা যান। এর আগে জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডলের মৃত্যু হয়।


চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করা হয়। হজযাত্রী পরিবহনের ফ্লাইট ৩১ মে পর্যন্ত চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯