জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। বেলা ১১টা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৪ সময় , আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৪ সময়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা নেওয়া হবে। এ বছর ভর্তি পরীক্ষায় প্রায় ৪ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। মোট ৮৮০টি কলেজে (৩৭৫টি সরকারি ও ৫০৫টি বেসরকারি) ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে এই ভর্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।


সরকারি কলেজের ২ লাখ ৭০ হাজার ৫২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৯৪ হাজার ২২৯ জন শিক্ষার্থী। অন্যদিকে বেসরকারি কলেজের ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৮ হাজার ১১৯ জন শিক্ষার্থী। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে প্রবেশপত্র ডাউনলোড করতে না পারলে প্রাথমিক আবেদন ফরম, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড ও এসএমএসে পাওয়া রোল নম্বরসহ কেন্দ্রে উপস্থিত হতে হবে। তবে ছবির সঙ্গে উপস্থিত পরীক্ষার্থীর মিল না থাকলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না।


এছাড়া যেসব আবেদন সংশ্লিষ্ট কলেজ থেকে নিশ্চয়িত হয়নি, তারা পরীক্ষায় অংশ নিতে পারবেন না। পরীক্ষার্থীদের জন্য কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে—প্রবেশপত্র প্রিন্ট করে স্বাক্ষর করতে হবে, পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না।


এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এই পরীক্ষা এক ঘণ্টায় অনুষ্ঠিত হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে। পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩৫। চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে পরীক্ষার ১০০ নম্বরের পাশাপাশি এসএসসি ও এইচএসসি ফলাফলের জিপিএ যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯