রেলপথ ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর মাদারটেকে অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সরকার জনগণের পাশে থাকবে। পাশাপাশি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা যাবে না। তিনি আরও জানান, সরকারের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠান শেষে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের হাতে হুইলচেয়ার তুলে দেন।