যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছানোর আগেই ইসলামাবাদ সফর শেষ করে নিজ দেশে ফিরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস

মার্কিন প্রতিনিধিরা পৌঁছানোর আগেই পাকিস্তান ত্যাগ করল ইরানের পররাষ্ট্রমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৫ সময় , আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৫ সময়

যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছানোর আগেই ইসলামাবাদ সফর শেষ করে নিজ দেশে ফিরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার (২৫ এপ্রিল) দিনব্যাপী গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক শেষে তিনি তেহরানের উদ্দেশে রওনা হন। সফরকালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল অসীম মুনিরসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেন। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ আলোচনাকে সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন।


তিনি জানান, আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। একই বিষয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, দুই পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং কূটনৈতিক সংলাপের গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে। এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইসলামাবাদ থেকে একটি মোটর শোভাযাত্রার ছবি প্রকাশ করে জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী শহর ত্যাগ করছেন বলে ধারণা করা হচ্ছে।


অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, শনিবার যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে। ওই দলে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। তেহরান সূত্রে জানানো হয়েছে, এটি একটি আঞ্চলিক ত্রিদেশীয় সফরের অংশ ছিল এবং ইসলামাবাদ সফরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কোনো সরাসরি বৈঠকের পরিকল্পনা ছিল না।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯