যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর উপস্থিতিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলির ঘটনার নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি

বন্ধু ট্রাম্পের ডিনারে হামলার ঘটনায় নিন্দা জানালেন মোদি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১১ সময় , আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১১ সময়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর উপস্থিতিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলির ঘটনার নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পসহ সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।


আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তার বরাতে জানা গেছে, ফার্স্ট লেডিসহ মন্ত্রিসভার কোনো সদস্য আহত হননি এবং সবাই নিরাপদে আছেন। মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন। প্রেসিডেন্ট ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে বন্দুকধারী আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “ওয়াশিংটন ডিসির ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি ও ভাইস প্রেসিডেন্ট নিরাপদ আছেন জেনে স্বস্তি পেয়েছি। তাদের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি।” তিনি আরও বলেন, “গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই এবং এ ধরনের ঘটনার স্পষ্ট নিন্দা করা উচিত।”

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯