ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ দেখা গেল এক নাটকীয় ও বিরল ঘটনা। লখনউ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সের

আইপিএলে ইতিহাস, ১ রানের সুপার ওভারে কলকাতা নাইট রাইডার্সের জয়

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৯ সময় , আপডেট সময় : ২৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৯ সময়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ দেখা গেল এক নাটকীয় ও বিরল ঘটনা। লখনউ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে সুপার ওভারে রেকর্ড সর্বনিম্ন রান হওয়ার পাশাপাশি ১২ বছর পর আবারও নায়ক হয়ে উঠলেন সুনীল নারিন। রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত ম্যাচটি শুরু থেকেই ছিল টানটান উত্তেজনায় ভরা। নির্ধারিত ২০ ওভারে দুই দলই সমান ১৫৫ রান করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। তবে সুপার ওভারে লখনউর ইনিংস যেন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। নারিনের দুর্দান্ত বোলিংয়ে তারা মাত্র ১ রান তুলতে সক্ষম হয়, যা আইপিএল ইতিহাসে সর্বনিম্ন।


এরপর মাত্র ২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোভম্যান পাওয়েল ও রিংকু সিং সহজেই জয় নিশ্চিত করেন। রিংকুর বাউন্ডারিতেই জয় পায় কলকাতা নাইট রাইডার্স। এর আগে ম্যাচের শেষ দিকে লখনউর হয়ে আয়ুশ বাদোনি ও হিম্মত সিং লড়াই চালালেও শেষ পর্যন্ত সমতা এনে ম্যাচ সুপার ওভারে নিয়ে যান শামি। কিন্তু অতিরিক্ত ওভারে কলকাতার সামনে টিকতে পারেনি লখনউ।


এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে উন্নতি করে কলকাতা, অন্যদিকে লখনউ অবস্থান করছে তলানিতে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯