দেশের কয়েকটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই

সকাল ৯টার মধ্যে ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৭ সময় , আপডেট সময় : ২৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৭ সময়

দেশের কয়েকটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাত ১১টা থেকে সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়।


পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগ, বগুড়া অঞ্চল, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ-এর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৈরী আবহাওয়ার সময় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজন ছাড়া চলাচল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯