সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা লাভলু মোল্লাহ শিশিরকে জামিন

জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ১০:০ সময় , আপডেট সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ১০:০ সময়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা লাভলু মোল্লাহ শিশিরকে জামিন দিয়েছেন আদালত। রোববার (২৬ এপ্রিল) ঢাকার একটি আদালত এ জামিন আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর বাংলামোটর সিগন্যালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে আসামিরা অস্ত্রসহ গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায় এবং ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে। এছাড়া কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং নেতাকর্মীদের মারধর করা হয়। হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরাও আহত হন।


পরে এ ঘটনায় দায়ের করা মামলায় লাভলু মোল্লাহ শিশিরকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছে। উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।


আদালতের এই জামিন আদেশকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯