ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্রিকেট ও ফুটবল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় মারামারির ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি

ইবিতে খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় তদন্ত কমিটি

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৩, দুপুর ৩:৬ সময় , আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৩, দুপুর ৩:৬ সময়
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্রিকেট ও ফুটবল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় মারামারির ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান তথ্যটি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, কমিটিতে চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলামকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান ও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী। কমিটিকে দ্রততম সময়ের মধ্যে ঘটনার কারণ অনুসন্ধানপূর্বক ভবিষ্যত করণীয় বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম বলেন, এখনও চিঠি হাতে পাইনি। চিঠি হাতে পেলে তদন্ত কমিটির সবাইকে নিয়ে মারামারির প্রকৃত ঘটনা উদঘাটন পূর্বক প্রতিবেদন দাখিল করবো।

এর আগে গত ২১ নভেম্বর বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে খেলাকে কেন্দ্র করে দফায় দফায় ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়দের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯