প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের জনপ্রিয় ‘এআই ওভারভিউ’ সুবিধা এবার জিমেইলেও যুক্ত করতে যাচ্ছে। সার্চ সেবায় সফলভাবে চালুর পর

জিমেইলে আসছে নতুন এআই সুবিধা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৪৩ সময় , আপডেট সময় : ২৭ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৪৩ সময়

প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের জনপ্রিয় ‘এআই ওভারভিউ’ সুবিধা এবার জিমেইলেও যুক্ত করতে যাচ্ছে। সার্চ সেবায় সফলভাবে চালুর পর ব্যবহারকারীদের ইতিবাচক সাড়া পাওয়ায় ই–মেইল প্ল্যাটফর্মেও এই ফিচার চালুর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। গুগলের তথ্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতির সঙ্গে সঙ্গে অনলাইনে তথ্য খোঁজার ধরন দ্রুত বদলে যাচ্ছে। নতুন এই সুবিধা চালু হলে জিমেইলের ইনবক্সে থাকা ই–মেইলগুলোর গুরুত্বপূর্ণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংক্ষেপে দেখাবে এআই। ফলে ব্যবহারকারীরা সহজেই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ই–মেইল শনাক্ত করতে পারবেন এবং অল্প সময়েই প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।


এ ছাড়া জিমেইলের সার্চ অপশনে প্রশ্ন করেও তথ্য পাওয়া যাবে। ব্যবহারকারীর প্রশ্ন বুঝে একাধিক ই–মেইল ও কথোপকথন থেকে তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিক একটি সারাংশ তৈরি করবে এআই। এতে সার্চ ফলাফল আরও প্রাসঙ্গিক ও কার্যকর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


প্রাথমিকভাবে এই সুবিধা গুগলের কর্মক্ষেত্রভিত্তিক সেবা ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। তবে এটি ব্যবহার করতে হলে আগে থেকেই সংশ্লিষ্ট স্মার্ট ফিচারগুলো চালু রাখতে হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯