পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জমজমাট আসরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে নাটকীয় জয় তুলে নিয়েছে হায়দরাবাদ কিংসমেন।

হুনাইন শাহের দুর্দান্ত শেষ ওভার, জয়ের স্বাদ পেলো হায়দ্রাবাদ কিংসমেন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ মে ২০২৬, সকাল ৯:৩৯ সময় , আপডেট সময় : ২ মে ২০২৬, সকাল ৯:৩৯ সময়

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জমজমাট আসরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে নাটকীয় জয় তুলে নিয়েছে হায়দরাবাদ কিংসমেন। শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে দলকে ফাইনালে তুলেছেন তরুণ পেসার হুনাইন শাহ, যিনি পাকিস্তানের তারকা ফাস্ট বোলার নাসিম শাহর ছোট ভাই। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে মাত্র ২ রানের রুদ্ধশ্বাস জয়ে তিনবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে বিদায় করে দেয় হায়দরাবাদ। আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে দলটি।


জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ইসলামাবাদ শেষ পর্যন্ত ১৮৪ রানে থামে। ফলে প্রথমবার অংশ নিয়েই পিএসএলের ফাইনালে জায়গা করে নেয় হায়দরাবাদ। ম্যাচের শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৮ রান। ১৯তম ওভারে ফাহিম আশরাফের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ প্রায় হাতছাড়া হতে বসেছিল হায়দরাবাদের। ওই ওভারে ২২ রান তুলে জয়ের আশা জাগান তিনি। তবে শেষ ওভারে বল হাতে নেন হুনাইন শাহ। অসাধারণ নিয়ন্ত্রণ ও ধারাবাহিক ইয়র্কারে মাত্র ৩ রান খরচ করে ১ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। ফাহিম আশরাফকে গুরুত্বপূর্ণ সময়ে আউট করে জয় নিশ্চিত করেন এই তরুণ পেসার।


এর আগে হায়দরাবাদের হয়ে উসমান খান ৬১, অধিনায়ক লাবুশেন ৩৯, সাইম আইয়ুব ৩৮ ও কুশল পেরেরা ৩৭ রান করেন। ইসলামাবাদের হয়ে ইমাদ ওয়াসিম নেন ২ উইকেট। প্রতিপক্ষের হয়ে মার্ক চাপম্যান ৪৩, হায়দার আলি ৩১ ও ডেভন কনওয়ে ৩০ রান করলেও দলকে জেতাতে পারেননি তারা। ম্যাচসেরা নির্বাচিত হন হুনাইন শাহ। ফাইনালে ইতোমধ্যে জায়গা করে নেওয়া পেশোয়ার জালমির বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে হায়দরাবাদ কিংসমেন।


সূত্র: বিবিসি

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯