শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (১ মে)

জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন: রাষ্ট্রপতি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ মে ২০২৬, দুপুর ১০:৭ সময় , আপডেট সময় : ২ মে ২০২৬, দুপুর ১০:৭ সময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (১ মে) বিকেলে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি দেশের সব নাগরিককে ‘বাংলাদেশি’ জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের আহ্বান জানান। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, দেশের সকল অর্জন ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ করে বলেন, তিনি সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করার ভিত্তি গড়ে দিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও সেই ধারাকে এগিয়ে নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।


বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, গৌতম বুদ্ধের মানবতা, সাম্য ও অহিংসার বাণী আজও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অত্যন্ত প্রাসঙ্গিক। বর্তমান বৈশ্বিক অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতিতে সবাইকে ধৈর্য, সংযম ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, বর্তমান সরকার “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”—এই নীতির ভিত্তিতে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করছে। একটি সমতাভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯