শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। নতুন উদ্যোগ অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষাগুলো ডিসেম্বরের মধ্যেই শেষ

অ্যাকাডেমিক ক্যালেন্ডারে বড় পরিবর্তন, এইচএসসি পরীক্ষাও হবে ডিসেম্বরে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ মে ২০২৬, দুপুর ৩:২৩ সময় , আপডেট সময় : ২ মে ২০২৬, দুপুর ৩:২৩ সময়

শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। নতুন উদ্যোগ অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষাগুলো ডিসেম্বরের মধ্যেই শেষ করে দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে কাজ চলছে। একই সঙ্গে শিক্ষাক্রম (কারিকুলাম) পুনর্গঠন করা হচ্ছে, যা ২০২৭ সাল থেকে কার্যকর করার সম্ভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক। বর্তমান নিয়ম অনুযায়ী এসএসসি পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হয়। তবে প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায়ই পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষা করতে হয়, যার ফলে শিক্ষাজীবনে বিরতি ও সেশন জট তৈরি হয়।


এই সমস্যা সমাধানের লক্ষ্যেই নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ডিসেম্বরকে শিক্ষাবর্ষের শেষ মাস ধরে সব বোর্ড পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এতে করে ফল প্রকাশ দ্রুত হবে এবং জানুয়ারি থেকেই শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় ভর্তি হতে পারবে। শিক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় একজন শিক্ষার্থী ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি সম্পন্ন করতে পারবে, কোনো ধরনের সেশন জট ছাড়াই। তিনি আরও জানান, ২০২৭ সাল থেকে এই নতুন কারিকুলাম কার্যকর করার প্রস্তুতি চলছে, তবে তা নির্ভর করবে সিলেবাস ও পরিকল্পনা সময়মতো শেষ করার ওপর।


তিনি স্পষ্ট করেন, ২০২৬ বা পরবর্তী বছরগুলো নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং লক্ষ্য হচ্ছে ডিসেম্বরেই শিক্ষাবর্ষ শেষ করে পুরো প্রক্রিয়াকে আরও গতিশীল করা। এদিকে শিক্ষাবিদরা মনে করছেন, দেশের জলবায়ু ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরীক্ষার সময়সূচি পুনর্গঠন করা হলে শিক্ষার্থীরা আরও ধারাবাহিকভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারবে এবং উচ্চশিক্ষায় প্রবেশ সহজ হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯