ভারতের উত্তরপ্রদেশে চলন্ত ট্রেন থেকে ফেলে এক মসজিদের ইমামকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে শুরুতে পুলিশের ব্যাখ্যা ভিন্ন

ভারতে নির্যাতন করে চলন্ত ট্রেন থেকে ফেলে ইমামকে হত্যা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ মে ২০২৬, দুপুর ১০:১১ সময় , আপডেট সময় : ৩ মে ২০২৬, দুপুর ১০:১১ সময়


ভারতের উত্তরপ্রদেশে চলন্ত ট্রেন থেকে ফেলে এক মসজিদের ইমামকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে শুরুতে পুলিশের ব্যাখ্যা ভিন্ন থাকলেও পরে একটি অডিও ক্লিপ সামনে আসার পর বিষয়টি নিয়ে নতুন মোড় নেয়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ এপ্রিল বেরেলি এলাকায় এ ঘটনা ঘটে। প্রথমে পুলিশ ধারণা করেছিল, ট্রেন থেকে পড়ে গিয়ে ইমাম নিহত হয়েছেন। তবে পরবর্তীতে নিহতের পরিবারের হাতে একটি অডিও রেকর্ডিং আসে, যেখানে নির্যাতনের ইঙ্গিত পাওয়া যায়।


নিহত ইমামের নাম মাওলানা তৌসিফ রেজা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অডিও রেকর্ডে তাকে বলতে শোনা যায়—ট্রেনে কয়েকজন ব্যক্তি তাকে হেনস্তা করছে এবং তিনি পুলিশকে জানাবেন। পরিবারের দাবি, তৌসিফের স্ত্রী তাবাসসুমকে করা ফোন কলে তিনি জানান, কিছু লোক তাকে চুরির অপবাদ দিয়ে মারধর করছে। তিনি অন্য যাত্রীদের কাছে সাহায্য চাইলেও কোনো সহায়তা পাননি।


তাবাসসুম আরও বলেন, প্রথমে পুলিশ তাদের জানিয়েছিল—তৌসিফ ট্রেন থেকে পড়ে গিয়ে মারা গেছেন। কিন্তু অডিও ও পরবর্তী তথ্য সামনে আসার পর পরিবার মনে করছে, তাকে নির্যাতনের পর ট্রেন থেকে ফেলে হত্যা করা হয়েছে। নিহতের চাচাও একই অভিযোগ করে বলেন, ট্রেনের ভেতরে তাকে নির্যাতন করে বাইরে ফেলে দেওয়া হয়েছে বলে তাদের ধারণা।


পরিবার জানিয়েছে, রোববার তারা এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে হত্যা মামলা দায়ের করবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯