বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্টের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার (৪

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ মে ২০২৬, দুপুর ৩:২২ সময় , আপডেট সময় : ৪ মে ২০২৬, দুপুর ৩:২২ সময়

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্টের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার (৪ মে) আইনজীবী মোহাম্মদ মঈদুল ইসলাম পলক রিটটি দায়ের করেন। পরে অ্যাডভোকেট সুবীর নন্দী দাস বিষয়টি আদালতে উপস্থাপন করেন। রিটে চুক্তিটিকে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম এবং বাংলাদেশের জাতীয় স্বার্থবিরোধী হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে পররাষ্ট্র, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে।


আবেদনে বলা হয়, এই চুক্তির ফলে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ সুরক্ষিত হয়নি এবং সংবিধানে নির্ধারিত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এছাড়া রিটে অভিযোগ করা হয়, চুক্তিতে বাংলাদেশের ওপর অসম শুল্ক কাঠামো চাপিয়ে দেওয়া হয়েছে, যা নীতিনির্ধারণী স্বাধীনতা খর্ব করতে পারে এবং দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯