ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক তেলের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। সরবরাহ সংকট

চাপ সামলাতে তেল উৎপাদন বাড়াচ্ছে সৌদি-রাশিয়াসহ সাত দেশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৪৮ সময় , আপডেট সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৪৮ সময়

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক তেলের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। সরবরাহ সংকট ও মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাজার স্থিতিশীল রাখতে নতুন পদক্ষেপ নিয়েছে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস। রবিবার সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া ও ওমান ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে দৈনিক প্রায় ১ লাখ ৮৮ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী জুন মাস থেকে উৎপাদন বৃদ্ধি শুরু হবে, যার বড় অংশ আসবে সৌদি আরব ও রাশিয়া থেকে।


সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেল সরবরাহে ঘাটতি পূরণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণাও বাজারে নতুন চাপ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালি দিয়ে বিশ্ব তেলের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়, যা সংকটের সময়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পথ হিসেবে বিবেচিত। সংঘাতের কারণে এই গুরুত্বপূর্ণ জলপথে বাধা সৃষ্টি হলে বৈশ্বিক সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে।


এদিকে যুদ্ধের প্রভাব যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারেও পড়েছে। দেশটিতে গ্যাসোলিনের দাম দ্রুত বেড়ে গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন। তবে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, সংঘাত শেষ হলে জ্বালানির দাম আবার কমে আসবে। তার মতে, বর্তমান অস্থিরতা সাময়িক এবং পরিস্থিতি স্বাভাবিক হলে বাজার আগের অবস্থায় ফিরে যাবে।


জ্বালানি বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমলে বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে, তবে সংঘাত অব্যাহত থাকলে তেলের দাম আরও বাড়ার ঝুঁকি রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯