জয়পুরহাটে একটি কুরিয়ার সার্ভিসের গুদামে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক তরল ও নিষিদ্ধ জর্দা উদ্ধার

কুরিয়ার সার্ভিসের গোডাউনে মিলল অর্ধকোটি টাকার যৌন উত্তেজক ওষুধ ও নিষিদ্ধ জর্দা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৫৭ সময় , আপডেট সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৫৭ সময়

জয়পুরহাটে একটি কুরিয়ার সার্ভিসের গুদামে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক তরল ও নিষিদ্ধ জর্দা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য ৫৬ লাখ টাকার বেশি বলে জানা গেছে। রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট পৌর এলাকার নতুনহাট সড়কের জানিয়ার বাগান এলাকায় অবস্থিত একটি কুরিয়ার গোডাউনে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন ও র‌্যাবের একটি দলও অংশগ্রহণ করে।


তল্লাশিতে ৫১টি কার্টন থেকে প্রায় ১৫ হাজার ৬৮৬ বোতল নিষিদ্ধ যৌন উদ্দীপক সিরাপ এবং পাঁচটি বস্তা থেকে ৭ হাজার ২০০ পিস অবৈধ ‘পদ্মাপুর’ ব্র্যান্ডের জর্দা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মোট সিজার মূল্য ধরা হয়েছে ৫৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা।


এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও বিজিবির পক্ষ থেকে জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত সামগ্রী বিজিবির হেফাজতে সংরক্ষণ করে পরে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন জয়পুরহাট-২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯