নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার

জাবির সাবেক ভিসি ফারজানার আয়কর নথি জব্দ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ মে ২০২৬, দুপুর ২:৩২ সময় , আপডেট সময় : ৭ মে ২০২৬, দুপুর ২:৩২ সময়

নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।


দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক খোরশেদ আলম আদালতে আবেদন করে জানান, ফারজানা ইসলামের বিরুদ্ধে স্বামী, সন্তান ও তৃতীয় পক্ষের মাধ্যমে বিপুল অঙ্কের নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।


আবেদনে আরও উল্লেখ করা হয়, ফারজানা ইসলাম ও তার স্বামী মো. আখতার হোসেনের বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গোপনের আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব তথ্য ও রেকর্ড সংগ্রহ প্রয়োজন।


এ প্রেক্ষিতে আদালত সংশ্লিষ্ট আয়কর নথির সত্যায়িত অনুলিপি সংগ্রহ এবং প্রয়োজন হলে তা জব্দের অনুমতি দেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯