ঘনিয়ে আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। অংশগ্রহণকারী দেশগুলো ইতোমধ্যে দল গঠন ও চূড়ান্ত স্কোয়াড নির্ধারণে ব্যস্ত সময় পার করছে।

বিশ্বকাপের ৪৮টি দলের চূড়ান্ত স্কোয়াডে কারা থাকছেন, জানা যাবে কবে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ মে ২০২৬, সকাল ৯:২৮ সময় , আপডেট সময় : ৯ মে ২০২৬, সকাল ৯:২৮ সময়

ঘনিয়ে আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। অংশগ্রহণকারী দেশগুলো ইতোমধ্যে দল গঠন ও চূড়ান্ত স্কোয়াড নির্ধারণে ব্যস্ত সময় পার করছে। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে কিংবা মোহাম্মদ সালাহর মতো তারকাদের বিশ্বকাপে দেখা যাবে বলেই ধারণা করা হচ্ছে। তবে নেইমার, এস্তেভাও ও ক্রিশ্চিয়ান রোমেরোর মতো কয়েকজন ফুটবলারের দলে জায়গা পাওয়া নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা।


আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময়সূচি প্রকাশ করেছে ফিফা। সংস্থাটির ঘোষণা অনুযায়ী, আগামী ২ জুন আনুষ্ঠানিকভাবে সব দলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করা হবে। যদিও জাতীয় দলগুলো চাইলে এর আগেই নিজেদের স্কোয়াড ঘোষণা করতে পারবে। তবে ফিফার অনুমোদনের আগে সেগুলোকে আনুষ্ঠানিক হিসেবে গণ্য করা হবে না।


আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবারের আসর যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। জানা গেছে, অংশগ্রহণকারী দেশগুলোকে আগামী ১১ মের মধ্যে ফিফার কাছে একটি প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে। সেই তালিকায় সর্বনিম্ন ৩৫ জন এবং সর্বোচ্চ ৫৫ জন ফুটবলার রাখা যাবে। এছাড়া বাধ্যতামূলকভাবে চারজন গোলরক্ষক অন্তর্ভুক্ত করতে হবে। এই প্রাথমিক তালিকাই হবে টুর্নামেন্টের জন্য অনুমোদিত খেলোয়াড়দের মূল পুল। কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে বা অসুস্থ হলে পরিবর্তে শুধুমাত্র এই তালিকায় থাকা ফুটবলারদেরই নেওয়া যাবে।


ফিফা জানিয়েছে, জাতীয় দলগুলো চাইলে নিজেদের প্রাথমিক স্কোয়াড প্রকাশ করতে পারবে, তবে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে সেই তালিকা প্রকাশ করবে না। কারণ, বিশেষ পরিস্থিতিতে চূড়ান্ত দল ঘোষণার আগ পর্যন্ত প্রাথমিক তালিকায় পরিবর্তনের সুযোগ থাকবে। প্রতিবেদন অনুযায়ী, ২৫ মে থেকে ১ জুনের মধ্যে দলগুলোকে চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। সেখানে সর্বনিম্ন ২৩ জন এবং সর্বোচ্চ ২৬ জন খেলোয়াড় রাখা যাবে। চূড়ান্ত দলে অন্তত তিনজন গোলকিপার রাখা বাধ্যতামূলক।


ফিফা আরও জানিয়েছে, কোনো খেলোয়াড় গুরুতর চোট বা অসুস্থতায় পড়লে দলের প্রথম ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগ পর্যন্ত পরিবর্তনের সুযোগ থাকবে। তবে বদলি হিসেবে নেওয়া খেলোয়াড়ের নাম অবশ্যই প্রাথমিক তালিকায় থাকতে হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯