আলোচিত অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলা থেকে খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। যুক্তরাজ্যের লন্ডনে অবৈধ অর্থ দিয়ে সম্পদ

অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় খালাস পেলেন নওয়াজ শরিফ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৩, দুপুর ১১:৫৬ সময় , আপডেট সময় : ৩০ নভেম্বর ২০২৩, দুপুর ১১:৫৬ সময়
আলোচিত অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলা থেকে খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। যুক্তরাজ্যের লন্ডনে অবৈধ অর্থ দিয়ে সম্পদ গড়ে তোলার অভিযোগে ২০১৮ সালে অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় নওয়াজকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।

বুধবার (২৯ নভেম্বর) ইসলামাবাদ হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ নওয়াজকে এই মামলা থেকে খালাসের আদেশ দেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের লন্ডনে অবৈধ অর্থ দিয়ে সম্পদ গড়ে তোলার অভিযোগে ২০১৮ সালে অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় নওয়াজকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। এর পাঁচ বছর পর দুর্নীতির দায় থেকে মুক্তি পেলেন তিনি।

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে সাধারণ নির্বাচন হবে। নির্বাচনের আগে দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার বিষয়টি নওয়াজ শরীফের জন্য বড় একটি স্বস্তি। এছাড়া আরেক দুর্নীতি মামলায় আদালতের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিল তুলে নিয়েছে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা। এর মাধ্যমে তার সামনে থেকে আরেকটি বাধা দূর হয়ে গেছে।

খালাস পাওয়ার পর নওয়াজ শরিফ বলেছেন, ‘আমি আল্লাহকে ধন্যবাদ জানাই। আমি পুরো বিষয় তার ওপর ছেড়ে দিয়েছিলাম। আজ আল্লাহ আমাদের বিজয়ী করেছেন।’

তবে নওয়াজ শরিফের বিরুদ্ধে এখনো আল-আজিজিয়া স্টিল মিল মামলার রায় বহাল রয়েছে। ২০১৮ সালে আল-আজিজিয়া মামলায় নওয়াজকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধেও আপিল করেছেন তিনি। ধারণা করা হচ্ছে, নির্বাচনের আগে এ মামলার আপিল শুনানি সম্পন্ন হবে।

২০১৯ সালে জামিন নিয়ে চিকিৎসার জন্য বিদেশে যান নওয়াজ শরিফ। এরপর ২০২২ সালে ইমরান খান আস্থাভোটে পদচ্যুত হলে নওয়াজের দেশে ফেরার সম্ভাবনা তৈরি হয়। গত মাসে পাকিস্তানে ফিরে আসেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯