রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ে সিঁড়ি ছাড়াই দোতলা একাডেমিক ভবন নির্মাণের ঘটনায় দীর্ঘদিন ধরে ভবনের দ্বিতীয়

৩৭ লাখ টাকা ব্যয়ে সিঁড়ি ছাড়াই বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ মে ২০২৬, সকাল ৯:৪৪ সময় , আপডেট সময় : ৯ মে ২০২৬, সকাল ৯:৪৪ সময়

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ে সিঁড়ি ছাড়াই দোতলা একাডেমিক ভবন নির্মাণের ঘটনায় দীর্ঘদিন ধরে ভবনের দ্বিতীয় তলা অচল অবস্থায় পড়ে আছে। ফলে শ্রেণিকক্ষ সংকটে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও শিক্ষকরা। স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা পরিষদের অর্থায়নে চার ধাপে প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়। ২০২১-২২ অর্থবছরে কাজ শেষ হলেও দ্বিতীয় তলায় ওঠার জন্য কোনো সিঁড়ি নির্মাণ করা হয়নি।


ফলে দোতলা ভবনের ওপরের অংশ সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে আছে। নিচতলায় সীমিত কক্ষ থাকায় সেখানে বাঁশের চাটাই দিয়ে ভাগ করে একাধিক শ্রেণির পাঠদান চলছে, যা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী চৈত্র রায় ও অষ্টম শ্রেণির সবুজ মণ্ডল জানান, নতুন ভবন থাকলেও ব্যবহার করতে না পারায় তাদের পাঠদানে সমস্যা হচ্ছে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ বন্ধু রায় অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট প্রকৌশলীর গাফিলতির কারণে সিঁড়ি ছাড়াই ভবন নির্মাণ করা হয়েছে। বিষয়টি একাধিকবার দপ্তরে জানানো হলেও চার বছরেও কোনো সমাধান হয়নি। অন্যদিকে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, অর্থ সংকটের কারণে সিঁড়ি নির্মাণ করা সম্ভব হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।


স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নামে অর্থ ব্যয় হলেও পরিকল্পনাগত ত্রুটির কারণে ভবনটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯