বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশে এক অদ্ভুত ও ‘রহস্যময়’ আলোর দেখা মিলেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক

দেশের বিভিন্ন এলাকা থেকে আকাশে দেখা গেল ‘রহস্যময়’ আলো

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ মে ২০২৬, দুপুর ১০:৭ সময় , আপডেট সময় : ৯ মে ২০২৬, দুপুর ১০:৭ সময়

বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশে এক অদ্ভুত ও ‘রহস্যময়’ আলোর দেখা মিলেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে পর্যটন শহর কক্সবাজার–এর লাবণী পয়েন্ট এলাকার আকাশে হঠাৎ এই আলোকচ্ছটা দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আলোটি প্রায় এক মিনিট স্থায়ী ছিল এবং তা দ্রুত আকাশে ছড়িয়ে পড়ে।


স্থানীয় এক যুবক জানান, তারা সৈকতে বসে থাকার সময় হঠাৎ আকাশে উজ্জ্বল আলো দেখতে পান এবং সেটি মোবাইলে ধারণ করেন। তবে কী ধরনের ঘটনা ছিল, তা নিয়ে কেউ নিশ্চিত নয়। একই সময় দক্ষিণাঞ্চলের মাদারীপুর জেলার বিভিন্ন স্থান—বিশেষ করে শিবচর ও মোস্তফাপুর এলাকায়ও একই ধরনের আলোর উপস্থিতি লক্ষ্য করা যায়। শিবচর–এর এক বাসিন্দা জানান, আলো দেখে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন এবং এটি কয়েক মিনিট আকাশে দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে এটিকে উল্কাপাত, আবার কেউ কেউ ভিন্ন মত দিয়ে সম্ভাব্য ভিনগ্রহের যান বা দূরপাল্লার প্রযুক্তিগত পরীক্ষার আলো বলেও মন্তব্য করেন।


স্থানীয় আবহাওয়া কর্মকর্তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি কোনো আবহাওয়াগত ঘটনা নয়। তবে কিছু বিশেষজ্ঞ মতামতে বলা হচ্ছে, এটি বায়ুমণ্ডলের উচ্চস্তরে কোনো রকেট বা মিসাইল পরীক্ষার আলোকচ্ছটা হতে পারে, যা সূর্যালোক প্রতিফলন ও জ্বালানি দহনের কারণে দৃশ্যমান হয়ে থাকে। এ ঘটনায় এখনো কোনো সরকারি সংস্থা থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯