আজ ঢাকা-১০ আসনে দলীয় মনোনয়নপত্র জমা দিলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ফেরদৌস বলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার জীবনের

আজ দলীয় মনোনয়নপত্র জমা দিলেন ফেরদৌস

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৩, দুপুর ১:১৩ সময় , আপডেট সময় : ৩০ নভেম্বর ২০২৩, দুপুর ১:১৩ সময়
আজ ঢাকা-১০ আসনে দলীয় মনোনয়নপত্র জমা দিলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ফেরদৌস বলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার জীবনের শ্রেষ্ঠ একটি দিন। আজকে সেই কাঙ্ক্ষিত মনোনয়ন ফরম আমি জমা দিয়েছি। আওয়ামী লীগের সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেওয়া শেষে তিনি এ মন্তব্য করেন।

ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে, বিশ্বাস করে ঢাকা-১০ আসনে নৌকার টিকিট দিয়েছেন। আমি একজন আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মী। দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের সঙ্গে আছি। আওয়ামী লীগের পুরো পরিবার আমার সঙ্গে আছে। ইনশাআল্লাহ, জয় আমাদের নিশ্চিত। আমরা জয় নিয়ে আসবে, সেভাবে আমরা কাজ শুরু করেছি।

ফেরদৌস বলেন, শৃঙ্খলা, সততা, যে ব্যাপারগুলো একজন মানুষকে নাগরিক হিসেবে গড়ে তোলে সেভাবে নিজেকে প্রমাণ করব।  

নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে জানিয়ে ফেরদৌস বলেন, নির্বাচনের মধ্যে ভোটের যে আনন্দ, ভোটের যে উৎসব, সেই উৎসব আবার ফিরিয়ে নিতে আমরা চেষ্টা করছি। যে মানুষগুলো ভোট দিতে যায় না, যারা মনে করে ভোটের কোনো মূল্য নেই, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব।  

প্রত্যেককে ভোটকেন্দ্রে আসতে হবে, যাচাই-বাছাই করে পছন্দের মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছে কিন্তু আপনারা আমাকে কতটুকু ভালবাসেন, কতটুকু ভালো লাগে তা কিন্তু ভোটের মাধ্যমে বুঝতে পারব, বলেন আওয়ামী লীগ থেকে মনোনীত এ প্রার্থী।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯