ফেনী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১০

ফেনী সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ মে ২০২৬, দুপুর ৩:৯ সময় , আপডেট সময় : ১০ মে ২০২৬, দুপুর ৩:৯ সময়

ফেনী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১০ মে) সকালে ফেনী ব্যাটালিয়ন-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজিবি জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা বেড়ে যাওয়ায় প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে বিশেষ সতর্কাবস্থা জারি করা হয়েছে।


এ লক্ষ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দিন-রাত ২৪ ঘণ্টা টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সব সীমান্ত ফাঁড়ি ও টহল দলকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, পুশইন, চোরাচালান এবং অন্যান্য সীমান্ত অপরাধ ঠেকাতে বিজিবি সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে।


এছাড়া সীমান্ত এলাকায় অতিরিক্ত মোবাইল টহল, পায়ে হেঁটে টহল, বিশেষ অভিযান এবং সন্দেহভাজন এলাকাগুলোতে নিবিড় পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে। বিশেষ করে মাদক, গবাদিপশু ও ভারতীয় বিভিন্ন পণ্যের চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯