আসন্ন ঈদুল আজহা উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রমের

পণ্যমূল্যে স্বস্তি দিতে টিসিবির ১০ দিনের কর্মসূচি শুরু আজ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৪২ সময় , আপডেট সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৪২ সময়

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ১০ দিনব্যাপী এই কর্মসূচি চলবে ২১ মে পর্যন্ত। রোববার টিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় মোট ৭২০টি ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে।


বিভাগভিত্তিক বণ্টন অনুযায়ী, ঢাকা মহানগরী ও জেলায় থাকবে ৫০টি ট্রাক, চট্টগ্রামে ২০টি এবং অন্যান্য বিভাগীয় শহর ও জেলায় নির্দিষ্ট সংখ্যক ট্রাক থেকে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি ট্রাকে প্রতিদিন প্রায় ৪০০ জন ক্রেতা পণ্য কিনতে পারবেন। সব মিলিয়ে এই উদ্যোগে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। মোট ১৩ হাজার ৯৩৯ টন নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে।


একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, এক কেজি চিনি এবং দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে— প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা, চিনি ৮০ টাকা এবং মসুর ডাল ৭০ টাকা কেজি। এছাড়া টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রিও চলমান থাকবে। এই কর্মসূচির আওতায় মে মাসে প্রায় ৭২ লাখ পরিবার পণ্য পাবে।


সরকারের এ উদ্যোগকে ঈদ মৌসুমে বাজারে স্থিতিশীলতা আনার পাশাপাশি নিম্ন আয়ের মানুষের স্বস্তি বাড়ানোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯