দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া

৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, ৫ দিন বজ্রবৃষ্টির সম্ভাবনা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৫২ সময় , আপডেট সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৫২ সময়

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে, যার তীব্রতা বেশি থাকবে উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে। রোববার আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়ার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী কয়েক দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন বিভাগে ধাপে ধাপে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।


বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। পাশাপাশি কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো বজ্রবৃষ্টিও হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী পাঁচদিন পরও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে তাপমাত্রা ধীরে ধীরে ওঠানামার মধ্যেই থাকবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯