দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ মে ২০২৬, দুপুর ১০:১১ সময় , আপডেট সময় : ১১ মে ২০২৬, দুপুর ১০:১১ সময়

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য অধিদপ্তর-এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, ঢাকা বিভাগে ৮ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২ জন, খুলনা বিভাগে ৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪১ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ২ হাজার ৫৬৫ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।


এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৮৮ জনে। তাদের মধ্যে ৬২.৯ শতাংশ পুরুষ এবং ৩৭.১ শতাংশ নারী। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। উল্লেখ্য, ২০২৫ সালের পুরো বছরে দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় এবং ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯