আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বিশ্ব ফুটবলে এখন চূড়ান্ত প্রস্তুতির ব্যস্ততা। মাত্র কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র, কানাডা ও

বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে নেই দিবালা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ মে ২০২৬, সকাল ৯:৩৬ সময় , আপডেট সময় : ১২ মে ২০২৬, সকাল ৯:৩৬ সময়

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বিশ্ব ফুটবলে এখন চূড়ান্ত প্রস্তুতির ব্যস্ততা। মাত্র কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে “দ্য গ্রেটেস্ট শো অন আর্থ” খ্যাত এই মহারণ। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলোর প্রাথমিক স্কোয়াড ঘোষণার শেষ সময় ছিল গতকাল। এই সময়ের মধ্যেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৫৫ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে। এই তালিকা থেকেই চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড নির্বাচিত হয়ে বিশ্বকাপের মূল মঞ্চে উড়াল দেবে।


তবে ঘোষিত এই প্রাথমিক দলে বড় চমক হিসেবে বাদ পড়েছেন তারকা ফরোয়ার্ড পাউলো দিবালা। গত বিশ্বকাপে গুরুত্বপূর্ণ সময়ে গোল করে দলকে শিরোপা জয়ে সহায়তা করা এই আক্রমণভাগের খেলোয়াড়কে এবার প্রাথমিক তালিকাতেই রাখা হয়নি। অন্যদিকে দলে এসেছে নতুন চমক। সবচেয়ে আলোচনায় রয়েছেন তরুণ গোলরক্ষক সান্তিয়াগো বেলট্রান। পাশাপাশি ছয়জন গোলরক্ষকের তালিকায় জায়গা পেয়েছেন তিনি। এছাড়া বোকা জুনিয়র্সের লাউতারো দিল্লো এবং হেতাফের জাইদ রোমেরোও আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছেন।


সবমিলিয়ে বিশ্বকাপ শুরুর আগে দল নির্বাচন ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে, আর চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পর আরও স্পষ্ট হবে কারা যাচ্ছেন বিশ্বসেরার মঞ্চে লড়তে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯