রাজবাড়ী সদর উপজেলার শেখপাড়া গ্রামে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার

সন্তানের অপেক্ষায় ছিল সবাই, বজ্রপাতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৪৪ সময় , আপডেট সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৪৪ সময়

রাজবাড়ী সদর উপজেলার শেখপাড়া গ্রামে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেল সাড়ে তিনটার দিকে খানখানাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত বন্যা বেগম (৩০) ওই গ্রামের নুরুল হকের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়বৃষ্টি শুরু হলে উঠানে শুকাতে দেওয়া লাকড়ি সরাতে বাইরে যান তিনি। কাজ শেষ করার কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।


পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করতে এগিয়ে এলেও ততক্ষণে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করা হয়। স্থানীয়রা জানান, বন্যা বেগম শান্ত ও নম্র স্বভাবের মানুষ ছিলেন। সন্তানের আগমনের অপেক্ষায় থাকা পরিবারটি এমন আকস্মিক মৃত্যুতে গভীর শোকে ভেঙে পড়েছে। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ইকবাল হোসেন ঘটনাটি নিশ্চিত করে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯