দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও মানিলন্ডারিং মামলায় সাংবাদিক আনিস আলমগীর-এর স্থায়ী জামিন

সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন, নেই বিদেশে যেতে বাধা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ মে ২০২৬, দুপুর ৩:৬ সময় , আপডেট সময় : ১৪ মে ২০২৬, দুপুর ৩:৬ সময়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও মানিলন্ডারিং মামলায় সাংবাদিক আনিস আলমগীর-এর স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে বিদেশ ভ্রমণে তার ওপর থাকা নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। তবে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে করা আবেদন নামঞ্জুর করে মামলার প্রতিটি ধার্য তারিখে তাকে সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি।


আদালত সূত্রে জানা গেছে, মামলার নির্ধারিত তারিখে আনিস আলমগীর আদালতে হাজির হয়ে তিনটি পৃথক আবেদন করেন। এর মধ্যে ছিল স্থায়ী জামিন, ব্যক্তিগত হাজিরা মওকুফ এবং বিদেশ সফরের অনুমতি। শুনানি শেষে আদালত স্থায়ী জামিন ও বিদেশ যাত্রার আবেদন মঞ্জুর করলেও ব্যক্তিগত হাজিরা অব্যাহতির আবেদন খারিজ করেন।


এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি দুদক আনিস আলমগীরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করে। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে ২৮ জানুয়ারি আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।


মামলার এজাহারে উল্লেখ করা হয়, আনিস আলমগীরের নামে প্রায় ৪ কোটি টাকার বেশি সম্পদের তথ্য পাওয়া গেছে। তদন্তে তার বৈধ আয়ের তুলনায় প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকার সম্পদের অসঙ্গতি পাওয়া যায়, যা দুদকের ভাষ্য অনুযায়ী জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯