জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার–এর মৃত্যুতে শোকাহত তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ।

মেয়ের কোনো ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৩৪ সময় , আপডেট সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৩৪ সময়

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার–এর মৃত্যুতে শোকাহত তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ। মেয়ের মৃত্যু সংবাদ জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চাওয়ার পাশাপাশি তার কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। শুক্রবার (১৫ মে) ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি লিভার ও ফুসফুসের জটিল সমস্যায় ভুগছিলেন। মেয়ের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন কায়সার হামিদ। পোস্টে তিনি লেখেন, “আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা একটু আগে আমাদের ছেড়ে চলে গেছে। তার কোনো ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে সবাই ক্ষমা করে দেবেন। দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।”


পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হলেও পরে কারিনার শরীরে গুরুতর সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসকরা জানান, তিনি ‘হেপাটাইটিস এ’ ও ‘হেপাটাইটিস ই’-তে আক্রান্ত ছিলেন। এছাড়া আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। সংক্রমণের কারণে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও নিচ্ছিলেন।


চিকিৎসার শেষ মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে কায়সার হামিদ সংবাদমাধ্যমকে বলেন, “ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ তার রক্তচাপ অনেক নিচে নেমে যায়। এরপর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।” সামাজিক যোগাযোগমাধ্যমে সৃজনশীল কনটেন্ট ও অভিনয়ের মাধ্যমে তরুণদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। তার মৃত্যুতে শোবিজ অঙ্গন ও অনলাইন জগতে নেমে এসেছে শোকের ছায়া।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯