আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাব ফোর্সেসের ১৪১টি টহল দলসহ সারাদেশে ৪৩৫টি টহল দল মোতায়েন রয়েছে।রোববার (৩ ডিসেম্বর) র্যাব সদর দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।
র্যাব জানায়, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গনপরিবহন ও পণ্যবাহী পরিবহন'কে র্যাব টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌছে দিচ্ছে র্যাব। যেকোনো ধরণের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশন সহ গুরুত্বপূর্ন স্থান সমূহে র্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।