ভারতের ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল

ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৪৬ সময় , আপডেট সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৪৬ সময়

ভারতের ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, অভিন্ন নদীগুলোতে একের পর এক বাঁধ ও একতরফা পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশের নদী ব্যবস্থা ও পরিবেশ মারাত্মক ঝুঁকিতে পড়েছে। ঐতিহাসিক ‘ফারাক্কা দিবস’ উপলক্ষে শুক্রবার (১৫ মে) দেওয়া এক বাণীতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও কনভেনশন উপেক্ষা করে ভারতের ৫৪টি অভিন্ন নদীতে অবকাঠামো নির্মাণের ফলে স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যা বাংলাদেশের পরিবেশ ও কৃষি ব্যবস্থার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনছে।


মির্জা ফখরুল আরও বলেন, ফারাক্কা বাঁধের কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ধীরে ধীরে মরুকরণের দিকে যাচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া ও পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার মতো সমস্যা ইতিমধ্যে প্রকট আকার ধারণ করেছে বলেও তিনি দাবি করেন। তিনি ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ৪৯ বছর আগে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা অভিমুখে লংমার্চের মাধ্যমে জনগণ পানির ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিল। সেই আন্দোলন পানির ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক হয়ে আছে বলে তিনি উল্লেখ করেন।


বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, তৎকালীন রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেওয়া হয়, যা পরবর্তীতে দেশের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তিনি নদী ও পরিবেশ রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান এবং পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে দেশবাসীকে সচেতন হওয়ার অনুরোধ করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯