তীব্র লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, চিত্রনাট্যকার ও অভিনেত্রী কারিনা

মারা গেছেন কারিনা কায়সার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৫০ সময় , আপডেট সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৫০ সময়

তীব্র লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, চিত্রনাট্যকার ও অভিনেত্রী কারিনা কায়সার। শুক্রবার (১৫ মে) ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেছেন তার বাবা এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। অকাল প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার পর শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।


পারিবারিক সূত্রে জানা যায়, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হলেও পরে তার শরীরে গুরুতর সংক্রমণ ধরা পড়ে। পরবর্তীতে হেপাটাইটিস এ ও ই ভাইরাসজনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। চিকিৎসকরা সেখানে ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ শুরু করেন এবং লিভার প্রতিস্থাপনের প্রস্তুতিও চলছিল বলে জানা যায়। তবে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ রক্তচাপ কমে গেলে তার অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।


কারিনা কায়সার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও সৃজনশীল কনটেন্টের মাধ্যমে তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পরে তিনি অভিনয় ও চিত্রনাট্য রচনায়ও সক্রিয় হন। ওটিটি প্ল্যাটফর্ম ও ছোটপর্দায় তার কাজের মধ্যে আলোচিত ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’ উল্লেখযোগ্য। তার মৃত্যুতে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯